" " //psuftoum.com/4/5191039 Live Web Directory জল্পনার অবসান, শেষ পর্যন্ত আমেরিকার ক্লাবে মেসি! //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

জল্পনার অবসান, শেষ পর্যন্ত আমেরিকার ক্লাবে মেসি!

 



কোথায় যাবেন তা নিয়েই চলছিল জল্পনা। শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের ড্রিবলেই ভাঙল লিয়োনেল মেসির রক্ষণ। আমেরিকার ক্লাবে যোগ দেওয়ার কথা নিজেই জানালেন লিয়ো।আমেরিকার মেজর লিগ সকারে যোগ দেওয়ার কারণ হিসাবে মেসি বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।



ইন্টার মায়ামিতেই খেলব। কিছু জিনিস এখনও বাকি আছে। কয়েকটা জিনিস পাইনি এখনও, তবে মিয়ামিতে আমার যাওয়া নিশ্চিত।'

মেসিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিল বার্সেলোনা। রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। আবেগ বা টাকা মেসির রক্ষণ ভাঙতে পারল না। পুরনো ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মেসি আমেরিকার বিমান ধরলেন। গত কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা শিবিরে পৌঁছে গিয়েছিলেন বেকহ্যাম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। কিছু দিন আগে নিজের পুরনো ক্লাব পিএসজিতে গিয়েও মেসির সঙ্গে এক প্রস্থ আলোচনা করেন।



ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে পেতে ঝাঁপিয়েছিল আল হিলাল। অন্য দিকে, বার্সেলোনাও মেসিকে ফিরে পেতে আগ্রহী ছিল। বার্সা সভাপতি নিজে উদ্যোগী হয়েছিলেন। মেসির বাবা তথা এজেন্ট জর্জ মেসির সঙ্গে ঘন ঘন বৈঠক করেছেন। নিজের পুরনো ক্লাবকে নাকি ১০ দিন সময় দিয়েছিলেন লিয়ো। মেসিকে চাইলেও তাঁর দাবি মতো টাকার ব্যবস্থা করতে পারছিলেন না বার্সা সভাপতি। সৌদির ক্লাবটির টাকার সমস্যা ছিল না। সৌদির পর্যটন দফতরের প্রচার দূতও তিনি। তবু, রোনাল্ডোর সঙ্গে পুরনো দ্বৈরথের সম্ভাবনা ফুটবলার মেসিকে আকৃষ্ট করল না।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies