" " //psuftoum.com/4/5191039 Live Web Directory কলকাতা থেকে দিল্লি হয়ে চিনে চন্দন কাঠ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

কলকাতা থেকে দিল্লি হয়ে চিনে চন্দন কাঠ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

 


কলকাতা থেকে দিল্লি হয়ে চিনে চন্দন কাঠ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ বুধবার দমদম বিমানবন্দর থেকে তিনজন চন্দন কাঠ পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ কেজি শ্বেত ও রক্ত চন্দনের কাঠ ও চন্দনের কাঠের তৈরি আসবাব উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম ইমরোজ হোসেন, শেখ রাশিদ ও আবিদ হোসেন। তারা কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে হংকং যাওয়ার জন্য বোর্ডিং পাস ইস্যু করিয়েছিল। কিন্তু পুলিশ তাদের পরিকল্পনা ভেস্তে দেয়।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া চন্দনের কাঠের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া কাঠের ওজন প্রায় ২১০ কেজি।

এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিসি বিধাননগর বিশপ সরকার বলেন, অভিযুক্তরা তিনজনই হ্যান্ডেলারের কাজের সঙ্গে যুক্ত। তাদের প্রত্যেকের পাসপোর্টের পাতা ভিসার স্ট্যাম্প দিয়ে ভর্তি।

পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে চন্দন কাঠ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies