দুর্গাপুর, ৯ আগস্ট: UnitedContractor Workers Union এর পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায়, ট্রাঙ্ক রোড ফুটবল ময়দদানে(লালা রাজপথ রাই রোড)শহীদ নিমাই আধিকারি এবং পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে ভারতী ভলিবল ক্লাব এবং নবারুন এসি। খেলাটি ২-১ গোলে জয়লাভ করে নবারুন এসি।
খেলায় নবারুন এসি’র হয়ে গোল করেন উমেশ মারান্ডী এবং সাহেব মুর্মু। ভারতী ভলিবল ক্লাবের হয়ে গোল করেন সুবীর সোরেন।
খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন নবারুন এসি’র সাহেব মুর্মু। সেরা গোলকিপার নির্বাচিত হন ভারতী ভলিবল ক্লাবের বিট্টু কিসকু। সেরা ডিফেন্ডার নির্বাচিত হন হেমাপদ হাসদা। সেরা মিড ফিল্ডার নির্বাচিত হন দেব প্রিয় বনিক।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নবারুন এসি’র সাহেব মুর্মু। ফেয়ার প্লে ট্রফি (মহ: রফি ) পাচ্ছেন দুর্গাপুর টাউন ক্লাব ।
খেলাটি পরিচালনা করেন রেফারী তারকা নাথ ঠাকুর, সহকারী রেফারী বাবলু কর্মকার, অনিল কোড়া, চতুর্থ রেফারী লাল্টু মুখার্জী।
খেলার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের ফুটবল খেলোয়ার অলোক দাস। প্রাক্তন সাংসদ জীবন রায়, প্রাক্তন বিধায়ক সন্তোস দেব রায়, ডি,এস,পি আধিকারিক দীপ্তেদু ঘোষ, অঞ্জলি সোরেন, মানভাটি, কি;সুক ভট্টাচার্য, ইডি এম,এম, এছাড়া দুর্গাপুরের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকবৃন্দ।
খেলার শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।









