দুর্গাপুরের শিল্পীদের এক নির্ভরযোগ্য সংগঠন "সিক্স ডাইমেনশন"। তিন বছর আগে পথচলা শুরু করে সংগঠনটি সফলতার সঙ্গে এগিয়ে চলছে।৫ সেপ্টেম্বর, ২০২৩, শিক্ষক দিবস উপলক্ষে দুর্গাপুরের শিল্পীদের সংগঠন "সিক্স ডাইমেনশন"-এর একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অমল গড়াইয়ের বাড়িতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সর্বপল্লী রাধাকৃষ্ণের মূর্তি ও ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর কবিতা আবৃত্তি, নাচ ও তুলির টানে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিক্স ডাইমেনশন এর পক্ষ থেকে শিল্পী হিমাংশু বিশ্বাস এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিল্পী চন্দন। সমাজকর্মী স্বপন মজুমদার, বিশিষ্ট নাট্যকার তিমির বরণ বিশ্বাস ও বিশিষ্ট শিল্পী দেবব্রত চৌধুরী। তারা সিক্স ডাইমেনশনের সফলতা কামনা করেন।
অমল গড়াই বলেন, "সিক্স ডাইমেনশনের লক্ষ্য হলো দুর্গাপুরের শিল্পীদের একত্রিত করে তাদের প্রতিভাকে বিকাশ করা। আমরা চাই আমাদের শিল্পীরা দেশের ও দেশের বাইরেও পরিচিতি পাক।"
শিক্ষক দিবস উপলক্ষে দুর্গাপুরের শিল্পীদের সংগঠন "সিক্স ডাইমেনশন"-এর এই অনুষ্ঠানটি একটি মনে রাখার মত দিন উপহার দিয়েছে।









