আজ, বৃহস্পতিবার থাইল্যান্ডের বুরাপাতে কিংস কাপের সেমিফাইনালে ভারতীয় ফুটবল দল ইরাকের কাছে টাইব্রেকারে ৪-৫ গোলে হেরে গেল। ম্যাচের ১৭ মিনিটে ভারতের হয়ে গোল করেছিলেন মহেশ। পরবর্তীতে পেনাল্টিতে গোল শোধ করেছিল ইরাক। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে আকাশ মিশ্রের গোলে ফের এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু পেনাল্টি পাওয়ায় সেই গোল শোধ করে ইরাক। শেষে টাইব্রেকারে ৪-৫ এ ম্যাচ হাতে ভারত।
ভারতীয় ফুটবল শিবিরে রেফারির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে এত পেনাল্টি দেওয়ার কারণে। তারা মনে করছেন, রেফারির একতরফা সিদ্ধান্তের কারণেই ভারত ম্যাচটি হারতে হয়েছে।
এই হারের ফলে ভারত কিংস কাপের ফাইনালে খেলার সুযোগ হারালো। ফাইনালে ইরাক থাইল্যান্ডের মুখোমুখি হবে।


