আরজি কর-কাণ্ডের পর এবার কৃষ্ণনগরেও ক্রাইম সিন নিয়ে প্রশ্ন, পুজো মণ্ডপেই কি অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল ১৮ বছরের তরুণীর দেহ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাকি অন্যত্র ধর্ষণের পরে খুন করে সেখানে এনে মৃতদেহ ফেলা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও আজ ওই তরুণীর ময়নাতদন্ত করা হবে কল্যাণীর জেএনএম হাসপাতালে। ম্যাজিস্ট্রেটের সামনেই হবে সমস্ত প্রক্রিয়া।তরুণীর পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে।


