কলকাতা: "তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেবো না"—এই স্লোগানকে সামনে রেখে আজ কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচী পালন করল এসএফআই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিলোত্তমার মৃত্যুর ঘটনাকে "বিচারের নামে প্রহসন" হতে দেওয়া যাবে না।
রাজ্যের প্রতিটি কোণ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য। এসএফআই নেতারা বলেন, "তিলোত্তমার মৃত্যুর পিছনে যে অন্যায় লুকিয়ে রয়েছে, তা প্রকাশ্যে আনা এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। বাংলার রাজপথ বারবার স্তব্ধ হবে, যতক্ষণ না তিলোত্তমার পরিবার বিচার পায়।"
আজকের এই কর্মসূচীতে প্রচুর ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা স্পষ্ট জানান, শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়া হবে এবং রাজ্য প্রশাসনকে চাপ দেওয়া হবে।



