" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ব্যারাকপুরে ফের তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভা নাট্যকার, শিল্পীদের Protest March and Meeting by Artists and Playwrights in Barrackpore Demanding Justice for Tilottama //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ব্যারাকপুরে ফের তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভা নাট্যকার, শিল্পীদের Protest March and Meeting by Artists and Playwrights in Barrackpore Demanding Justice for Tilottama

 

ব্যারাকপুরে ফের তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভা নাট্যকার, শিল্পীদের



তিলোত্তমার ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে সঠিক বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে ব্যারাকপুর তিলোত্তমা মঞ্চের উদ্যোগে ফের রাস্তায় নামল প্রতিবাদীরা। শনিবার ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয়ে এই প্রতিবাদ মিছিল এস এন ব্যানার্জি রোড এবং বিটি রোড হয়ে স্টেশন চত্বরে শেষ হয়।


মিছিলে অংশ নেন নাট্যকার চন্দন সেন, বিশিষ্ট ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যারাকপুরের বিভিন্ন বিশিষ্ট জনেরা। মিছিল শেষে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা তিলোত্তমার ঘটনার দ্রুত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।


নাট্যকার চন্দন সেন বলেন, “এই ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আমরা বারবার দেখছি, বিচারের নামে সময় নষ্ট হচ্ছে। তবে আমাদের প্রতিবাদ থামবে না।”



আইনজীবী বিকাশ ভট্টাচার্য সভায় বলেন, “সুপ্রিম কোর্টের এক্তিয়ারের বাইরে যাওয়ার চেষ্টা হচ্ছে। নতুন অভিযুক্তদের ডাকা হলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি বলতে চাই, যদি তিনি সারারাত মনিটরিং করে থাকেন, তবে তাঁকে কেন CBI ডাকছে না?”

তিনি আরও বলেন, “ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। তবে বাংলার মানুষ এসব মেনে নেবে না। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সম্প্রীতির, এখানে বিভাজনের রাজনীতি সফল হবে না।”


তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবি জানিয়ে এই প্রতিবাদ আরও বৃহৎ আকারে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেন আন্দোলনকারীরা।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies