" " //psuftoum.com/4/5191039 Live Web Directory তৃণমূল ভবনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মালিকানা ও দখল প্রশ্নে নতুন বিতর্ক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

তৃণমূল ভবনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মালিকানা ও দখল প্রশ্নে নতুন বিতর্ক

 



কলকাতা, ৩ জুন: তপসিয়ার ঐতিহাসিক ‘তৃণমূল ভবন’-কে ঘিরে আবারও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। দীর্ঘদিন ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক কেন্দ্র হিসেবে পরিচিত এই ভবনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ব্যবহার নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।


দলীয় সূত্রে জানা যায়, তপসিয়ায় গ্রাসরুট ট্রাস্টের জমির উপর নির্মিত হয়েছিল তিনতলা এই ভবন, যা পরবর্তীকালে ‘তৃণমূল ভবন’ নামে পরিচিতি লাভ করে। যদিও তৃণমূল কংগ্রেসের একমাত্র সরকারি ঠিকানা হিসেবে স্বীকৃতি পেয়েছে ৩০/বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের ঠিকানা, তবুও তপসিয়ার এই ভবন দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের শুরুর দিনগুলিতে এই ভবনের গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। বিভিন্ন সময়ে জাতীয় স্তরের নেতাদেরও সেখানে আসতে দেখা গিয়েছে। এমনকি দলীয় সূত্রে দাবি, এক সময় পারিবারিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও কালীঘাটের বাড়ি ছেড়ে কিছুদিন তৃণমূল ভবনে অবস্থান করেছিলেন।


পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে নতুন প্রজন্মের ভূমিকা বাড়ার সঙ্গে সঙ্গে দলের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আসে। সেই সময়েই পুরনো তৃণমূল ভবন ভেঙে অত্যাধুনিক বহুতল পার্টি অফিস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কোভিড-১৯ অতিমারির সময় শুরু হওয়া নির্মাণকাজ বর্তমানে অনেকটাই সম্পন্ন হলেও গত কিছু সময় ধরে কাজ কার্যত থমকে রয়েছে বলে জানা গেছে।


এদিকে পুরনো ভবন ভাঙার পর দলের অস্থায়ী দফতর হিসেবে বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন এলাকার একটি ভাড়া বাড়িতে কার্যক্রম চালানো হচ্ছিল। সম্প্রতি সেই বাড়ির মালিক ভাড়াটে উচ্ছেদের আবেদন জানিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তপসিয়ার নতুন নির্মীয়মাণ তৃণমূল ভবনের দখল ও ব্যবহার ভবিষ্যতে কীভাবে নির্ধারিত হবে। নির্মাণকাজ কবে শেষ হবে এবং ভবনটি পুনরায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি।


রাজনৈতিক মহলের একাংশের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে তপসিয়ার তৃণমূল ভবনের ভবিষ্যৎ এখন কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। ভবনটির চূড়ান্ত দখল, মালিকানা ও ব্যবহার নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies