" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ভোটারদের বাদ রেখে ভোট নয়’: ২৫শে সেপ্টেম্বর CEO অফিস অভিযানের সমর্থনে দুর্গাপুরে মহিলা সমিতির পথসভা ও মিছিল //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ভোটারদের বাদ রেখে ভোট নয়’: ২৫শে সেপ্টেম্বর CEO অফিস অভিযানের সমর্থনে দুর্গাপুরে মহিলা সমিতির পথসভা ও মিছিল


 বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর: ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের নাম পুনর্বহাল করার দাবিতে সরব হলো সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। "ভোটারদের বাদ রেখে ভোট নয়, ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও"— এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৫শে সেপ্টেম্বর কোলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের (CEO) দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।



কলকাতা অভিযানের চূড়ান্ত প্রস্তুতি ও প্রচারের অংশ হিসেবে রাজ্যের প্রতিটি জেলাতেই জোরকদমে চলছে মহিলা সমিতির প্রচার অভিযান। মঙ্গলবার তারই অঙ্গ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা।



সিটি সেন্টার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা মহিলা সমিতির সম্পাদিকা শিল্পী চক্রবর্তী সহ জেলা ও স্থানীয় স্তরের অন্যান্য মহিলা নেত্রীবৃন্দ। আজকের এই পথসভা ও মিছিলে সাধারণ মহিলাদের উপস্থিতি ও লড়াইয়ের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।


পথসভা থেকে নেত্রীবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভোটার তালিকায় অন্যায়ভাবে বাদ পড়া নামগুলি অবিলম্বে অন্তর্ভুক্ত করার দাবি তুলে ২৫শে সেপ্টেম্বরের কোলকাতা অভিযান সফল করার জন্য সর্বস্তরের মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আগামী দিনেও এই লড়াই জারি রাখার বার্তা দেন উপস্থিত কমরেডরা।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies