অন্যদিকে বিজেপি পরিচালিত রাজ্য উত্তর প্রদেশে মাত্র দুই দিন অবস্থান করবে পদযাত্রা।লড়াই টা বিজেপি র সাথে হলেও সামান্য কিছু সময় থেকে কোনো গুনগত পরিবর্তন ঘটবে না সেখানে।আর এস এস এর সাথে লড়তে গেলে ধারাবাহিক লড়াই জরুরি , সেখানে বামেদের দুর্বল করার চেষ্টা কেরলে এতটা সময় ধরে পদযাত্রা রাখার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ সিপিআইএম এর কটাক্ষের জবাবে বলেন সিপিআই(এম) কে এই ধরনের সিদ্ধান্তে আসার আগে তার হোমওয়ার্ক করতে বলেছিলেন।দলের পক্ষ থেকে দলের তৃণমূল স্তরে সংযোগ জোরদার করার লক্ষ্যে। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যাত্রাটি পাঁচ মাসের মধ্যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩,৫৭০ কিলোমিটার কভার করবে।


