ক্রমবর্ধমান জ্বালানি খরচ কমাতে ইন্দোনেশিয়া এবার ভারতের পথেই হাটতে চলেছে, অপেক্ষাকৃত কমদাম রাশিয়ার জ্বালানি কিনতে আগ্রহ প্রকাশ করলো সে দেশের রাষ্ট্রপতি জোকো উইডোডো সোমবার ফাইনাসিয়াল টাইমকে সাক্ষাৎকারে জানিয়েছেন।
তিনি বলেন দেশের উন্নতি প্রকল্পে সবসময় বিকল্প ভাবনা থাকা উচিত , সেই বিকল্পের সন্ধানে রাশিয়ার জ্বালানি তেল।মাসের শুরুতে ইন্দোনেশিয়া জ্বালানি তেলে প্রায় ৩০ শতাংশ দাম বৃদ্ধি করেছে, যার জেরে গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে।সেই বিক্ষোভ থামাতে সরকারের এই বিকল্প ভাবনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
সরকারের এই সিদ্ধান্তের ফলে রোষানলে পড়তে হতে জি৭ ভুক্ত দেশগুলি থেকে , যেখানে রাশিয়ার সাথে জ্বালানি তেল চুক্তি নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের পর্যটন মন্ত্রী সান্দিয়াগা উনো বলেছিলেন যে ইন্দোনেশিয়াকে ৩০ শতাংশ ছাড়ে রাশিয়ান জ্বালানি তেল প্রস্তাব করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেরটামিনা বলেছে যে তারা রাশিয়ার তেল কেনার ঝুঁকি পর্যালোচনা করছে।খুব শীঘ্রই এই বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে।
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া, অর্থনেতিক সংকটের জেরে মূল্যবৃদ্ধি যার জেরে মুদ্রাস্ফীতি ৪.৬৭ শতাংশ মূলত খাদ্য পণ্যের দাম বৃদ্ধির ফলেই মুদ্রাস্ফীতি বাড়লো বলে মনে করছে অর্থনীতি মহল।
জ্বালানি তেলের খরচ কমাতে রাশিয়ার কাছে ইন্দোনেশিয়া
12 September
Tags


