ভিউজ নাও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সংবাদ দাতা সুশান্ত কুন্ডু
17 সেপ্টেম্বর 2022 স্বাস্হ্য ও পরিবার কল্যাণ দপ্তর ভারত সরকারের পক্ষ থেকে সারা ভারতবর্ষে আজকের দিনে এক লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করবার আহ্বান রাখেন এই ডাকে সারা দিয়ে দক্ষিণ দিনাজপুর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম ও সরকারি বালুরঘাট ব্লাড সেন্টারের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদিকা সর্ব্বানী নিয়োগী ও উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লাড সেন্টারে কাউনশিলার কনক লাহা, মারগুব মন্ডল,
নিশাত চৌধুরী, দক্ষিণ দিনাজপুর ভলান্টারী
ব্লাড ডোনার্স ফোরাম সহ সম্পাদক রুপক সরকার ও ফোরামের কোষাধক্ষ্য অনিরুদ্ধ পাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।




