" " //psuftoum.com/4/5191039 Live Web Directory সোদপুরে সুখচরের জন্মদিনে অভিনব উদ্যোগ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

সোদপুরে সুখচরের জন্মদিনে অভিনব উদ্যোগ



সমাজের কিছু পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মুখে হাঁসি ফোটানোর সংকল্প নিয়ে ২০১৮ সালের ২৬শে সেপ্টেম্বর সোদপুরের সুখচর আমবাগানের বুকে জন্ম মানববন্ধুর। তাদের পথচলা শুরু ব্যারাকপুর স্টেশনে কিছু শিশুর হাতে পূজোর নতুন জামাকাপড় তুলে দিয়ে। মানুষের পাশে থাকার সুতীব্র বাসনা ও কিছু হাসতে ভুলে যাওয়া মানুষের মুখে হাসি হয়ে ফোটার অদম্য ইচ্ছাশক্তি থেকে বিগত চারটি বছর ধরে কেরলের বন্যা দূর্গতদের পাশে থাকা, আমফান, ইয়াস ঝড়ের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বারাবার বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ছোটা কর্তব্যে পরিনত হয়।




সারবছর ধরে ২ বার রক্তদান, বস্ত্রদান, বিভিন্ন সময়ে খাদ্যসামগ্রী প্রদান, অসুস্থ মানুষের পাশে থাকা মানববন্ধুর অঙ্গীকার। সমগ্র কোভিডকালে বেড, অক্সিজেন সংক্রান্ত তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছে তারা।
বিগত চারটি বছর ধরে মানুষের পাশে থেকে প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে গত ২৫শে সেপ্টেম্বর মহালয়ার পূন্য তিথিতে মানববন্ধুর ৫ম বার্ষিকি অনুষ্ঠান আয়োজিত হয়। রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে রক্ত পরীক্ষা তৎসহ আর্থিক অস্বচ্ছল পরিবারের শিশুদের মধ্যে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।


স্বপ্নপ্রদীপের বহ্ণিশিখা প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী রাজকুমার সরকার মহাশয়। পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক মাননীয় শ্রী অভিজিৎ বড়ুয়া মহাশয়। মানববন্ধুর এই আয়োজনকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন হুগলীর সিঙ্গুর থেকে ২৫০০ কিঃমিঃ পায়ে হেঁটে লাদাখ পারি দেওয়ার কান্ডারী মাননীয় শ্রী মিলন‌ মাঝি মহাশয়।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies