গড়বেতা ১ নং ব্লকের দিকে দিকে শাসক দলের বাধা উপেক্ষা করে হাজারে, হাজারে লালঝান্ডা কাঁধে সামিল গড়বেতায় চোর ধরো, জেল ভারো কর্মসূচির মিছিলে।মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই (এম) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা ,জেলা কমিটির সদস্য তপন ঘোষ ,দিবাকর ভূঁইয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
কয়েক বছর পর গড়বেতার রাজপথে লাল ঝান্ডার স্রোত
28 September
সমস্ত বাধা অতিক্রম করেই লালঝান্ডার দীপ্ত মিছিল পশ্চিম মেদিনীপুরে গড়বেতায়, শাসক দলের একাধিক বাধাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে সেখানে রাজপথের দখল নিলো সিপিআইএম।শোনা গিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে কর্মীরা সমাবেশে আসার জন্য বাস ঠিক করেছিল তৃণমূলের চাপে বাস শেষ মুহূর্তে বাতিল হয়।থেমে থাকে নি ট্রাকে করে এসেছেন তারা মিছিলে।বিভিন্ন মিডিয়ায় খবর হচ্ছে পঞ্চায়েতে বামেদের অবস্থান স্পষ্ট হচ্ছে যেভাবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বামেদের সমাবেশে মানুষের ঢল তাতে বলা বাহুল্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাবে।
Tags



