স্থায়ী ঠিকা
বোকারো স্টিল প্ল্যান্ট । ৯.৯৮৬। ১১,৬৫৯
ভিলাই স্টিল প্ল্যান্ট । ১৫,১৯০। ১৪,৭১০
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট । ৬৯৭৫। ৪.৬২৫
রাউরকেলা স্টিল প্ল্যান্ট। ১১,৬০২। ১২,০৬৭
বার্নপুর ইস্কো। ৪,৪৫০। ৮,৬৩৭
সেল মাইনিং। ৯০২। ১৩৬৬
সেল এস আর ইউ। ৪০৭। ১৯৫৬
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট । ৬৯৭৫। ৪.৬২৫
রাউরকেলা স্টিল প্ল্যান্ট। ১১,৬০২। ১২,০৬৭
বার্নপুর ইস্কো। ৪,৪৫০। ৮,৬৩৭
সেল মাইনিং। ৯০২। ১৩৬৬
সেল এস আর ইউ। ৪০৭। ১৯৫৬
ঠিকা শ্রমিকদের বৃদ্ধি পেলেও তাদের শ্রম নিরাপত্তা কাজের জায়গায় নিরাপত্তা সুরক্ষিত করতে বারবার দাবি তুলেছে সিআইটিইউ ।তা সত্ত্বেও বেশির ভাগ জায়গায় তাদের এই ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।বারবার ঠিকাদারদের দ্বারা তাদের শোষণের যন্ত্রণা অনুভব করতে হচ্ছে।চুক্তি ভিত্তিক বেতনে একাধিক বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে।
নিরাপত্তা কিংবা বেতনের কোনো মাপদন্ড নেই বারবার আলোচনা হলেও তাদের বিষয় নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি।তবু সিআইটিইউ এর নেতৃত্বে সেল এর বিভিন্ন কারখানায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।সিআইটিইউ এর অভিযোগ কর্তৃপক্ষ প্রশিক্ষণ দিতে গড়িমসি করছে অদক্ষ শ্রমিকদের যার ফলে কারখানা গুলিতে দুর্ঘটনার পরিমান বাড়ছে মৃত্যু হচ্ছে শ্রমিকদের।অবিলম্বে প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে সমস্ত অদক্ষ শ্রমিকদের জন্য ।
ইস্পাত জাতীয় যৌথ কমিটির উপ-কমিটির বৈঠকে একাধিকবার ঠিকা শ্রমিকদের নিরাপত্তা ও মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন ইউনিয়ন । এই সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে গোটা সেল জুড়েই।একদিকে যখন স্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছে অন্যদিকে সেলের উৎপাদনে সবচেয়ে বৃহৎ শক্তি ঠিকা শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন সেল কর্তৃপক্ষের উপর চাপ বাড়িয়েছে ।


