" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শহীদ চয়ন চ্যাটার্জি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে জয়ী সরস্বতী সেবা সমিতি //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শহীদ চয়ন চ্যাটার্জি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে জয়ী সরস্বতী সেবা সমিতি



২৮ তম শহীদ চয়ন চট্টপাধ্যায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্ধন্ধীতা করতে নামেন দূর্গাপুর এর দুই অন্যতম বিখ্যাত ক্লাব শ্রীনগর পল্লীর ভ্রাতৃ সংঘ ও সরস্বতী গঞ্জ তফশীল সেবা সমিতি (এস জি টি এস এস )। শুরু থেকেই দুই দলের তুল্যমুল্য লড়াই দর্শক দের মন জয় করে নেয়।


প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি, দ্বিতীয়ার্ধে শুরু তে আক্রমণ ও প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। এর মধ্যে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মাথায় সরস্বতী গঞ্জ তফশীল সেবা সমিতি পেনাল্টি আদায় করে নেয়। পেনাল্টি থেকে আকাশ বাউরীর করা গোলে এগিয়ে যায় সরস্বতী গঞ্জ তফশীল সেবা সমিতি। নির্ধারিত সময়ে আর গোলের সংখ্যার পরিবর্তন হয় নি। শেষ পর্যন্তসরস্বতী গঞ্জ তফশীল সেবা সমিতি ১ - ০ গোলে ভ্রাতৃ সংঘ কে পরাজিত করে ৪র্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়।


খেলা চলাকালীন মাঠে মৌমাছির আক্রমণ করলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।আকাশ বাউরী আজ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। আজকের খেলায় পরিচালনা করেন রুপাই মূর্মূ , রবীন্দ্রনাথ টুডু ও তাপস কেশ। আজ মাঠে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন নামী ফুটবলার শ্রী শঙ্কর শর্মা।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies