" " //psuftoum.com/4/5191039 Live Web Directory সিপিআইএম এর উদ্যোগে প্রথমবার ডিজিটাল সামিট জনতার ডিজিটাল ডেস্ক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

সিপিআইএম এর উদ্যোগে প্রথমবার ডিজিটাল সামিট জনতার ডিজিটাল ডেস্ক




ডিজিটাল মাধ্যমে নতুন আঙ্গিকে আসতে চলেছে সিপিআইএম সেই লক্ষ্যে প্রথম বার জনসমক্ষে সিপিআইএম ডিজিটাল টিম সামিটের উদ্যোগ নিয়েছে।আগামী ১১ ই ফেব্রুয়ারি কলকাতার রাজারহাটে রবীন্দ্র তীর্থ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সামিট।এই সামিটের অন্যতম লক্ষ্য রাস্তায় নেমে যে আন্দোলন সংগঠিত করছে সিপিআইএম সেই আন্দোলনের প্রচার এবং স্লোগান কিভাবে ডিজিটাল মাধ্যমে উপস্থাপনা করা তার উপরে ওয়ার্কশপ।

ওয়ার্কশপে একাধিক বিষয় আলোচিত শুধু হবে না হাতে কলমে শিক্ষা প্রদান ও হবে, পোস্টার তৈরি থেকে ছোট ছোট ভিডিও তৈরির পদ্ধতি শেখানো হবে।বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শর্ট কিংবা রিল দেখার প্রবণতা বাড়ছে সেখানে সিপিআইএম এর আন্দোলনের খবর কিংবা প্রচার জায়গা করে নেবে তার উপর চলবে একাধিক প্রশিক্ষণ।


রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সোশ্যাল মিডিয়া টিম , সেই টিমগুলির কাজের পরিধি বাড়াতে সংগঠিত হয়েছে একাধিক ওয়ার্কশপ তবে সেটা সেটা পার্টি অফিসের অভ্যন্তরে।এবার কেন্দ্রীয় ভাবে এই ওয়ার্কশপ প্রথমবার পশ্চিমবঙ্গে ।রাজনৈতিক মহলের মতে যেভাবে বিভিন্ন মিডিয়ার পক্ষপাত আচরণ তাতে সাধারণ মানুষের মধ্যে বামেদের প্রচার পৌঁছানো সম্ভব হচ্ছে না তাই পার্টি কর্মীরা যারা ডিজিটাল জগতে মুন্সিয়ানার পরিচয় দিচ্ছে তাদের নিয়েই হাইটেক প্রচারে নামতে চলেছে সিপিআইএম।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন অভিনব উদ্যোগ সামনে আনতে চলেছে সিপিআইএম ।

ডিজিটাল সামিটে সমস্ত জেলার প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে প্রচারের আঙ্গিক এবং তা সফল করার প্রস্তুতি পর্ব।আসন্ন ডিজিটাল সামিট ঘিরে ব্যাপক উৎসাহ চোখে পড়ছে বাম সমর্থকদের মধ্যে।সামিটের আগে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে সিপিআইএম।ডিজিটাল পোস্টার থেকে শর্ট ভিডিও পাঠানোর আবেদন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।বাংলায় সিপিআইএম এর ডিজিটাল সামিট ঘিরে এখন একটাই কন্ঠস্বর নেটে হেট দুইজায়গায় মতাদর্শের প্রচার সংহত ও শক্তিশালী করতে হবে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies