" " //psuftoum.com/4/5191039 Live Web Directory রমজানের শুরুতে মহাজাগতিক দৃশ্য //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

রমজানের শুরুতে মহাজাগতিক দৃশ্য



রমজানের প্রথম দিনের সন্ধেতে কলকাতার (Kolkata) আকাশের দিকে তাকাতেই অদ্ভুত এক সুন্দর দৃশ্য দেখা গেল। এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। চাঁদের ঠিক নীচে জ্বলজ্বল করছে বৃহস্পতি।
সৌরমণ্ডলের জাঁদরেল গ্রহ বৃহস্পতি ও পৃথিবীর উপগ্রহ এক লাইনে দেখতে পাওয়া চাট্টিখানি কথা নয়। এদের কক্ষপথ আলাদা, কক্ষপথের গতি, সূর্য থেকে দূরত্ব আলাদা। তাই সূর্যকে প্রদক্ষিণ করতে করতে ঠিক কোন সময়টাতে এরা একই সঙ্গে কাছাকাছি ধরা দেবে সেটা বলা সম্ভব নয়। কখনও এই সংযোগ হতে ৪০০ বছর পেরিয়ে যায়, তো কখনও আরও বেশি। যখন সেই সংযোগ ঘটে সেই সময়টাকেই বিরলতম মুহূর্ত হিসেবে ধরেন বিজ্ঞানীরা।

কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার থেকে অনুপম নস্কর বলেন, 'চাঁদ, পৃথিবীর চারদিকে ঘুরছে বলে, আমরা দেখি আকাশের গায়ে চাঁদ ক্রমশ পূর্বদিকে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার পথেই আজ চাঁদ আড়াল করে ফেলল বৃহস্পতিকে। আর যে জায়গা থেকে এই আড়ালের পথটা মিলে গেছে সেখান থেকেই দেখা গেছে এমন মহাজাগতিক দৃশ্য।
Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies