BREAKING: রাহুল গান্ধির ২ বছরের জেল
মোদি উপাধি মামলায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সুরাতের আদালত দোষী সাব্যস্ত করেছে এবং ২ বছরের কারাদণ্ড দিয়েছে। তবে সাজা ৩০ দিনের জন্য স্থগিতও করেছে আদালত। যাতে এর বিরুদ্ধে আপিল করতে পারেন রাহুল গান্ধি। বর্তমানে রাহুল গান্ধিও এই মামলায় জামিন পেয়েছেন। ২০১৯ সালে, কর্ণাটকের একটি নির্বাচনী জনসভায়, রাহুল বলেছিলেন যে সমস্ত চোরের নাম মোদী কেন? এখন রাহুলের লোকসভা সদস্যপদও বিপদে পড়েছে।


