প্রবল গরম, আগামী ৫ দিন স্কুল ছুটি দিল ওড়িশা সরকার
প্রবল গরমের জেরে আগামী ৫ দিন রাজ্যের সব স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিল ওড়িশা সরকার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আগামীদিন এক সপ্তাহ পারদ আরও চড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে। বাংলা সরকারেরও একই পদক্ষেপ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের।


