" " //psuftoum.com/4/5191039 Live Web Directory পিয়ালির সাফল্যের মুকুটে আরেকটি পালক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

পিয়ালির সাফল্যের মুকুটে আরেকটি পালক



এভারেস্টের পর আরও একটি আট হাজারি শৃঙ্গে আরোহণ করতে সক্ষম হলেন ‘পাহাড়ি’ কন্যা পিয়ালি বসাক। এ বার অন্নপূর্ণা শৃঙ্গে অভিযান সম্পন্ন করলেন চন্দননগরের অদম্য যুবতী পিয়ালি বসাক। আয়োজক সংস্থা #PioneerAdventure সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (৮,০৯১ মিটার) এবং দুর্গম শৃঙ্গে আরোহণ করেছেন পিয়ালি এবং ওঁর গাইড দয়ানুরু শেরপা।

এলাকার মেয়ের এই কৃতিত্বে খুশি আলোর শহর চন্দননগর। প্রসঙ্গত, আর্থিক সঙ্কটের মধ্যেও এমন একটা উদ্যোগ হাতে নিয়েছেন স্কুলের শিক্ষিকা পিয়ালি।

গত মার্চ মাসে অন্নপূর্ণা এবং মাকালু শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়েছিলেন গতবছর এভারেস্ট আরোহনকারী পর্বতারোহী পিয়ালি। পিয়ালির বোন তমালি বসাক বলেন, "দিদি অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণার শিখরে উঠেছে। বিনা অক্সিজেনে চেষ্টা করেছিল শিখরে উঠতে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি।’’


প্রসঙ্গত, ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুতে সফলভাবে আরোহণ করেন তিনি। তারপর ২০২১ সালে পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি অভিযান করেন। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল তাঁকে। সে বার এভারেস্ট অভিযান হয়নি খারাপ আবহাওয়ার জন্য। তবে সেই আক্ষেপ মিটে যায় গতবছর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন পিয়ালি। তখন শৃঙ্গ এলাকার কাছাকাছি অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন তিনি। তার ঠিক দু’দিন পর পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে আরোহণ করতে সক্ষম হন তিনি।


এ বার আরও একটি আট হাজারি শৃঙ্গ জয় করলেন। গত ৯ মার্চ বাড়ি থেকে নেপালের বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছিলেন পিয়ালি। দু’টি শৃঙ্গ জয়ে তাঁর সময় লাগতে পারে দু’মাস। খরচ প্রায় ৩১ লক্ষ টাকা। আর এই অর্থ সমস্যা শুরু থেকেই পিয়ালির সঙ্গে চলছে। 

তথ্যসূত্র: এবিপি আনন্দ অনলাইন, Piyali Basak
এবং Pioneer Adventure

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies