সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টি
নবান্নের জারি করা তাপপ্রবাহর সতর্কতার মধ্যেই সুখবর। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টি হতে পারে, এমনটাই জানাল হাওয়া অফিস। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে ক্ষণিকের বৃষ্টি সামান্য স্বস্তি আনতে পারে মেদিনীপুরে। এ ছাড়া, শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। তবে বিক্ষিপ্ত এই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে এখনই সামগ্রিক ভাবে স্বস্তির বার্তা দিতে পারছে না।


