দীর্ঘ দু'দশক পর মহানন্দায় বাঘ
নেওড়াভ্যালি ও বক্সার পর মহানন্দা অভয়ারণ্য। দীর্ঘ দু'দশক পর মহানন্দা অভয়ারণ্যের তিনটি জায়গায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। তবে একটি নাকি একাধিক বাঘ রয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। শিলিগুড়ি শহরের কাছেই প্রায় ১৫৮ বর্গ কিমি এলাকা নিয়ে মহানন্দা অভয়ারণ্য। এর ৬০ ভাগ পার্বত্যভূমি এবং বাকি অংশ সমতল। এখানে হাতি, বন্য শুয়োর সহ বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এবার এখানে দেখা মিলেছে বাঘের।


