" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ৪ দিন ধরে ঝেঁপে বৃষ্টি আর প্রবল হাওয়া, পশ্চিমবঙ্গ-ওড়িশা-কেরল সহ বহু রাজ্যে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাব //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

৪ দিন ধরে ঝেঁপে বৃষ্টি আর প্রবল হাওয়া, পশ্চিমবঙ্গ-ওড়িশা-কেরল সহ বহু রাজ্যে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাব

 


গরম থেকে মিলেছে মুক্তি। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে নীচের দিকে। বাঁকুড়ার তাপমাত্রা এক ধাক্কায় কমে গেছে প্রায় সাত ডিগ্রি। প্রায় ৩ ডিগ্রি পারদ নেমে গেছে কলকাতাতেও। এরই মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরল সহ ভারতের বিভিন্ন উপকূলীয় রাজ্যগুলিতে আগামী ৪ দিন ধরে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া বিভাগ।


একটানা কয়েকদিন তীব্র তাপদাহের পর আবহাওয়ার বদল এসেছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া মেদিনীপুর ও পুরুলিয়ায় স্বাভাবিকের নিচে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পুরুলিয়াতেও স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে পারদ। রবিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। গাঙ্গেয় বঙ্গের প্রায় সবকটি জেলাতেই চলতি সপ্তাহে বৃষ্টি অব্যাহত থাকবে। অধিকাংশ জেলায় তাপমাত্রা থাকবে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে নীচে। ২১ শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হয়েছে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী ও কলকাতাসহ গাঙ্গেয় উপকূলের সব জেলাগুলিতে রবিবার বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি এক টানা ৪ দিন ধরে চলবে। 


২৭ এপ্রিল, অর্থাত্‍, বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। বৃষ্টি হওয়ার দরুন পতন হবে তাপমাত্রার পারদেও। আগামী ৩ দিনে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। তারপর আবার ২ দিন ধরে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies