মুকুল রায় নিখোঁজ, জানালেন ছেলে
শুভ্রাংশু
কৃষ্ণনগরের বিধায়ক তথা তৃণমূলের প্রবীণ নেতা মুকুল রায় নেই, মানে নিখোঁজ। আজ, সোমবার রাত সওয়া ১০টায় তেমনই দাবি করেছেন তাঁর ছেলে তথা বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। তাঁর বক্তব্য, বিকেলে দুটো ছেলে বাবাকে নিয়ে বেরিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছে জানি না। আমি এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছি।' বীজপুর থানাতেও অভিযোগ দায়ের করবেন শুভ্রাংশু। তাঁর আশঙ্কা, মুকুলকে কেউ বা কারা অপহরণ করতে পারে।


