" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শাসনে বামেদের শক্তিবৃদ্ধি তৃণমূল ছাড়ার হিড়িক এলাকায় //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শাসনে বামেদের শক্তিবৃদ্ধি তৃণমূল ছাড়ার হিড়িক এলাকায়



বাম জমানায় সিপিএমের দুর্গ বলে পরিচিত ছিল উত্তর ২৪ পরগণার শাসন। সেখানে শাসন চলত মজিত মাস্টারদের। বাংলায় পালা বদলের পর সেই শাসন থেকে বেমালুম উধাও হয়ে গিয়েছিল লাল নিশান। পঞ্চায়েত থেকে বিধানসভা সব স্তরে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল সিপিএমের ভোট। তালা পড়ে গিয়েছিল দলের পার্টি অফিসে।এবার সেই এলাকায় বামেদের ব্যাপক শক্তিবৃদ্ধি । সংগঠন কে চাঙ্গা করতে একাধিক কর্মসূচী নিতেই হতে নাটে ফল মিলতে শুরু করেছে । একদিকে বিভিন্ন গ্রামে সিপিএম এর শক্তিবৃদ্ধি হচ্ছে আরেক দিকে এলাকার উন্নয়নের দাবিতে তৃণমূলের নেতা কর্মীদের দল ছাড়ার হিড়িক। 

শাসনে ১২ বছর পার্টি অফিসের তালা খুলল সিপিএম । কেবল তাই নয় পঞ্চায়েত ভোটের তৃণমূলের বুথ সভাপতি সহ চারশ জন কর্মী সমর্থক যোগ দিল  সিপিএমে। পঞ্চায়েত ভোটের আগে এই ব্যতিক্রমী বইকি। কোথাও কোথাও নিচু তলায় তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এতে সেটাও স্পষ্ট হল।

সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর কথায়, “তৃণমূলের অত্যাচারে অতীষ্ঠ এলাকার মানুষ। তাঁরা পরিত্রাণের পথ খুঁজছেন। সেই কারণ দল ছাড়ার হিড়িক পড়েছে।শাসনে বামেদের ঘুরে দাড়ানোর লড়াই নিসন্দেহে আসন্ন নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করতে চলেছে টা বলা বাহুল্য । 

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies