স্বাস্থ্যসাথী কার্ড: বন্ধ, জানিয়ে দিল নবান্ন
আর দরকার নেই স্বাস্থ্যসাথী কার্ডের। পুরোনো নিয়ম বন্ধ করে দিল নবান্ন। রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী বলেন, 'এতদিন স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্তরাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারতেন। সেই শর্ত তুলে নিল সরকার। এবার স্বাস্থ্যসাথী না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা যাবে।' শনিবার দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনই স্বাস্থ্যসাথীর জন্য ৬০ হাজার আবেদন জমা পড়েছে।


