" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দিল্লিতে আদালতের মধ্যেই গুলি বর্ষণ আহত একাধিক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দিল্লিতে আদালতের মধ্যেই গুলি বর্ষণ আহত একাধিক

 


আদালতের মধ্যেই চলল গুলি। দিল্লির সাকেত আদালতে চলল গুলি। অন্তত চার রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। আর তাতে এক মহিলা গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারনা অভিযুক্ত ওই মহিলার আত্মীয়। এমনকি অভিযুক্ত মহিলা স্বামী বলেও জানা যাচ্ছে। যাতে সবার নজর এড়াতে পারে সেজন্যেই নাকি অভিযুক্ত আইনজীবীদের পোশাক পড়েছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় রীতিমত আশঙ্কাজনক ওই মহিলা।


ঘটনার পরেই মাঠিতে লুঠিয়ে পড়েন। যদিও জরুরি অবস্থায় ওই মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই চিকিত্‍সা চলছে। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীয়ের মধ্যে আদালতে বেশ কয়েকদিন ধরেই একটি মামলা চলছে। দুজনের সম্পর্ক নাকি ঠিক ছিল না বলেও ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে। মাঝে মধ্যেই দুজনের মধ্যে ঝামেলা চলত বলেও দাবি।


আর সেই কারণেই সম্ভবত এই গুলি বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। 

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies