টিশার্ট নিয়ে কাড়াকাড়ি ও ছেঁড়াছিঁড়ি তৃণমূল কর্মীদের
তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে আবার বিশৃঙ্খলা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর টিশার্ট বিতরণ নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে মারামারি হল। ছেঁড়া হল বিতরণ হওয়া টিশার্ট। মঙ্গলবার মাথাভাঙার কলেজ ময়দানে অভিষেকের সভার পর টিশার্ট বিতরণ হচ্ছিল। সেখানে হুমড়ি খেয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। টিশার্ট নেওয়ার হুড়োহুড়িতে এক এক জনের পরনের পোশাক ছিঁড়ে নেওয়ার ছবি দেখা যায়।


