FIR নিতে হবে, দিল্লি পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার এফআইআর দিল্লি পুলিশকে দ্রুত নিতে হবে নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলে দেয়, 'অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন কুস্তিগিররা। যাঁরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন, তাঁরাই যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। আদালত বিষয়টি গম্ভীর ভাবে দেখবে।
'
আজ বিক্ষোভকারীদের সাথে দেখা করে আসেন সিপিআইএম সাংসদ এ রহিম এবং বামপন্থী কৃষক নেতা হান্নান মোল্লা।



