'আজ পালিত হল না ইদ'
জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার ট্রাকে হামলা চালিয়ে পাঁচ সেনা জওয়ানকে হত্যা করে জঙ্গি। সেই ট্রাকে করে ইফতারের ফল নিয়ে যাচ্ছিল সেনা জওয়ানরা। এই আবহে পুঞ্চের সঙ্গীয়ো গ্রাম আজ ইদ না পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই গ্রামের উদ্দেশেই যাচ্ছিল সেনার ট্রাকটি। সেনার তরফে আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রিত গ্রামের প্রধান মুখতিয়াজ খান বলেন, 'যেখানে আমাদের পাঁচ জওয়ান শহিদ হয়েছেন সেখানে কি ইফতার আর কি ইদ।'


