সরকারি বাংলো ছাড়লেন রাহুল
গত প্রায় দু'দশক ধরে রাহুল গান্ধীর ঠিকানা ছিল লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো। শনিবার সেই বাংলো ছেড়ে দিয়েছেন ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ রাহুল গান্ধী। মার্চ মাসে নিম্ন আদালতের রায়ের পরেই মালপত্র সরানো শুরু করেছিলেন। বৃহস্পতিবার গুজরাতের সুরাত দায়রা আদালত মোদী পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে সাজা বহাল রাখার পরেই সাংসদ হিসাবে পাওয়া দিল্লির বাংলো ছেড়ে দিলেন কংগ্রেস নেতা।


