এবার নির্বাচন করার দাবি নিয়ে সিপিআইএম চাপ বাড়াতে কলকাতার রাজ্য নির্বাচন দফতরে পৌছালো দুর্গাপুরের সিপিআইএম নেতৃত্ব।
দ্রুত এবং সুষ্ঠু পুরনির্বাচনের দাবীতে দুর্গাপুরের প্রায় ৫০ হাজার শহরবাসীর স্বাক্ষর নিয়ে আজ কোলকাতাতে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার শ্রী সৌরভ দাসের কাছে ডেপুটেশন।
সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন আমাদের দাবী মেনে নিয়ে রাজ্য সরকারের কাছে অবিলম্বে দুর্গাপুরে পুর ভোট করার আবেদন করবে রাজ্য নির্বাচন কমিশন।নির্বাচন দফতরে হাজির ছিলেন পঙ্কজ রায় সরকার,বিপ্রেন্দু চক্রবর্তী এবং পার্থ দাস সঙ্গে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাস।




