" " //psuftoum.com/4/5191039 Live Web Directory উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চায় ভাঙন //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চায় ভাঙন

*উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চায় ভাঙন*



  দীর্ঘদিন ধরেই উত্তর কলকাতার লড়াকু ডাকাবুকো বলে পরিচিত বিজেপির যুব মোর্চার বেশ কিছু পদাধিকারীরা আজ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খাঁ কে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহল চমকে উঠেছে। বিদ্রোহী যুব নেতা ও নেত্রীরা জানিয়েছেন তিনজন সহ সভাপতি, দুইজন সাধারণ সম্পাদক, দুইজন সম্পাদক ইন্দ্রনীল খাঁ এর দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা জানিয়েছেন উত্তর কলকাতার যুব সভাপতি সূরজ কুমার সিং দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও মন্ডল কমিটি এখনও তৈরী করেন নি। তাঁরা এও বলেছেন যুব সভাপতি সূরজ সিং দীর্ঘ দিন ধরেই নিজের ব্যাক্তিগত স্বার্থ দেখে চলেছেন । এছাড়াও বিজেপির এই সব যুব মোর্চার নেতারা বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন তাঁদের চিঠিতে।


  একটা কথা বলা যেতেই পারে যদি বিজেপির এই সব লড়াকু নেতাদের কথা দল যদি বিচার করে না দেখে তবে দল বেশকিছুটা  ব্যাকফুটে চলে যাবে। কারণ, দীর্ঘদিন ধরেই এই সব লড়াকু নেতারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছেন, আক্রান্ত হয়েছেন আবার বিপদের সময় এলাকার সাধারণ মানুষও এই সব যুব মোর্চার নেতাদের পাশে পেয়েছেন।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies