২৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা
খারিজ হয়ে গেল জামিনের আর্জি। ৫ দিনের সিবিআই হেফাজতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহ। টানা ৬৫ ঘণ্টা জেরার পর নিয়োগ দুর্নীতি তদন্তে অসহযোগিতার অভিযোগে বড়ঞার তৃণমূল বিধায়ক গ্রেফতার হয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় পুকুরে মোবাইল ফোন ফেলে তথ্য লোপাটেরও চেষ্টা করেন বলে তদন্তকারীদের অভিযোগ। এদিনও আদালতে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন।


