যদিও সাংবাদিকদের সামনে সত্যাপাল মালিক বলেন বর্তমান সরকার বিরোধী কন্ঠ বন্ধ করার চেষ্টা করছেন ফুলওয়ামার বিষয় নিয়ে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতেই তার বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া শুরু করেছে।যদিও এই সব ঘপটনায় তিনি ভীত নন।তিনি দেশজুড়ে আদানি মোদির সখ্যতা এবং ভারতীয় অর্থ ব্যবস্থায় আদানির লিড রোল নিয়ে তিনি চুপ থাকবেন না।
সিবিআই সমন ঘিরে তিনি বলেন তৎকালীন জম্মু কাশ্মীরে ইন্সুরেন্স দুর্নীতির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এবং তাকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়।যদিও দুর্নীতির তদন্তে ডাক পড়েছে তার।দুর্নীতি দমনে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে ।তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যেকোনোদিন তিনি খুন হয়ে যেতে পারেন।এদিকে তার গ্রেফতারারির বিরুদ্ধে দেশজুড়ে নিন্দায় শামিল হয়েছেন বহু মানুষ।



