একধাক্কায় ২৯ টাকা দাম বাড়ল অরহর
ডালের
দেশে অরহর ডালের দাম দ্রুত বাড়ছে। ২০২২ সালের ডিসেম্বরে এই ডালের প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হয়েছিল। এখন তার প্রতি কেজির দাম ১২৯ টাকা। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে ২৯ টাকা। উল্লেখ্য, অরহর ডাল যখন ১২০ টাকা কেজিতে পৌঁছেছিল, তখন সরকার এই খাদ্যদ্রব্যের সংরক্ষণে নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন কমে যাওয়া ও চাহিদা বাড়ায় দাম
বেড়েছে।


