RED ALERT! বাংলার ১০ জেলায় ঝেঁপে বৃষ্টি, ৫০ কিমি বেগে ঝড়
আলিপুর আবহাওয়া দফতরের খবর, আজ, শনিবার হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, হুগলি, দুই বর্ধমানের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হতে পারে বলে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।


