" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

 


বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies