" " //psuftoum.com/4/5191039 Live Web Directory অভিষেককে সিবিআইয়ের নোটিস, যাত্রা বন্ধ করে কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

অভিষেককে সিবিআইয়ের নোটিস, যাত্রা বন্ধ করে কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা

 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শোনেনি ডিভিশন বেঞ্চ। ফলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে কুন্তল ঘোষ ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে সিবিআইকে, তা বহাল রয়েছে। তারপরেই অভিষেককে নোটিস পাঠাল সিবিআই (CBI summoned Abhishek Banerjee)। কেন্দ্রীয় এজেন্সির নোটিস পাওয়ার পরে নবজোয়ার যাত্রা বন্ধ করে শুক্রবার রাতেই কলকাতায় ফিরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক এখন বাঁকুড়ায় রয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা অভিষেকের।বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।গতকালের ওই নির্দেশের পর পশ্চিম বর্ধমান থেকে অভিষেক সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেন, তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই। দরকারে একদিনের জন্য নব জোয়ার যাত্রা থামিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies