" " //psuftoum.com/4/5191039 Live Web Directory মোকা ঘূর্ণিঝড় বয়ে আনছে তাপপ্রবাহ বঙ্গে //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

মোকা ঘূর্ণিঝড় বয়ে আনছে তাপপ্রবাহ বঙ্গে



ঘূর্ণিঝড় মোকা নিয়ে দুর্যোগের আশঙ্কার মাঝেই রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার তাদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা আবার ছাপিয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে সোমবারই। মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তার পর সাগরেই জন্ম নেবে ঘূর্ণিঝড় মোকা। এই ঝড়ের আগে বাংলায় কয়েক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

মৌসম ভবনের এক শীর্ষস্থানীয় আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় সোমবার জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মোকার পরোক্ষ প্রভাবেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছেন তিনি।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies