" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ইমরান খান গ্রেফতার হতেই আগুন পাকিস্তানে সেনা দফতর আক্রান্ত //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ইমরান খান গ্রেফতার হতেই আগুন পাকিস্তানে সেনা দফতর আক্রান্ত



ইমরান খানকে গ্রেফতারের পরপরই উত্তাল হয়ে উঠছে পাকিস্তান। সিন্ধুপ্রদেশ, লাহোর, কারকসহ বিভিন্ন জায়গায় ইমরানের দল তেহরিক ই ইনসাফের কর্মী-সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে পথে নেমে পড়েন। দলের তরফেও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ইমরানের মুক্তির দাবিতে লড়াইয়ের ডাক দিয়েছেন।

মঙ্গলবারের মধ্যেই দল ভবিষ্যত্‍ কর্মপন্থা ঠিক করবে বলে তিনি জানান। দলের পক্ষ থেকে টুইটে একটি ভিডিয়ো আপলোপ করে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের পুলিশ ও পাকিস্তান পিপলস পার্টির সদস্যরা প্রতিবাদীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। অবশ্য পিটিআই কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল-পাটকেল ছুড়তে থাকে।



পাকিস্তানের প্রায় সব শহরেই বিকেলের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। পিটিআইয়ের সমর্থকরা পাকিস্তান সেনা মর্দান ক্যান্টনমেন্টে হামলা চালায়। লাহোরের কোর কমান্ডারের বাড়িতে হামলা চালিয়ে ভেঙে তছনছ করে দেওয়া হয়। সেনা জওয়ানদের প্রচুর স্মারক, স্মৃতিস্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেয় ইমরান সমর্থকরা। তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। ক্ষিপ্ত জনতা সারগোদা ক্যান্টনমেন্টেও হামলা চালিয়ে পাকিস্তান সেনার স্মারক এবং সম্মান স্মৃতিস্তম্ভগুলি ভেঙে দেয় পিটিআই সমর্থকরা।



Top Post Ad

Below Post Ad

Hollywood Movies