মণিপুরে জঙ্গি হামলা, নিহত ১ কমান্ডো
হিংসায় উত্তপ্ত মণিপুরে এবার হামলা চালাল জঙ্গিরা। সেনা সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার সকাল ৮টায় মণিপুরের বিষ্ণুপুরের ট্রংলাওবি গ্রামে টহলরত পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালানো হয়। জঙ্গিদের গুলিতে এখনও পর্যন্ত একজন কমান্ডো শহিদ হয়েছেন বলে খবর। এই হামলায় আহত হয়েছেন অন্তত ৩ জন। কোন জঙ্গি সংগঠন এই হামলা চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।


