প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) এর দ্বাদশ শ্রেণির ফল। শুক্রবার সিবিএসই বোর্ড নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের কথা ঘোষণা করে।
বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in এবং cbse.gov.in থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে।সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চলতি বছরে পাশের হার ৮৭.৩৩ শতাংশ।


