ভিউজ নাও দক্ষিণ দিনাজপুর জেলার সংবাদ দাতা সুশান্ত কুন্ডু-
গ্রীষ্মকালীন জেলায় রক্তের সংকট চলছে এই সংকট পুরন করতে রক্তদান
আজ বুধবার বালুছায়া সভাকক্ষে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং মোটর ভিকেলস দপ্তরের ব্যবস্হাপনায় এবং পরিচালনায় শ্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবির শুভ উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার মোটর ভিকেলস দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা নিজে মানব সেবায় রক্তদান করে ।
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদিকা সর্ব্বানী নিয়োগী , তিনি বলেন জীবনের শ্রেষ্ঠ দান রক্তদান আপনারা বছরে দুটো রক্তদান শিবিরের আয়োজন করুন তিনি বলেন রক্ত কোন পণ্য নয় রক্ত হৃদয়ের দান তাই এই মহতী কর্মযজ্ঞে আপনারা আগামী দিনে আরও বেশি বেশি করে সামিল হয়ে মানুষের প্রাণ বাঁচাবার জন্য এগিয়ে আসুন।
এই রক্তদান শিবিরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন এই রক্তদানের উপরে কোনো দান হতে পারে নাজীবনের শ্রেষ্ঠ দান রক্ত দান। আজ
এই শিবিরে মোট ৩৬ জন
রক্তদান করলেন ।





