পশ্চিমবঙ্গে ফের মহাশক্তিধর ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি
সাবধান! চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার উপকূলভাগে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় 'মোচা'। এমনই আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। বক্তব্য, আর কিছুদিনের মধ্যেই বঙ্গোপাসাগরে তৈরি হবে এই সাইক্লোন। ঘণ্টায় ২০০ কিমি বেগে তা বাংলার উপকূলভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় এই ঝড় সব তছনছ করতে পারে বলে আশঙ্কা।


