দুর্ঘটনা থেকে বেঁচে গেল শতাব্দী এক্সপ্রেস
আজ, বৃহস্পতিবার প্রবল ঝড়-বৃষ্টির জেরে ভেঙে পড়ে গেল আপ শতাব্দী এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ। বর্ধমান রামপুরহাট লুপলাইনের ঝাপটের ঢাল ও বনপাস স্টেশনের মাঝে বড়সড় দুর্ঘটনার থেকে একচুলের জন্য বেঁচে যায় ট্রেনটি। কারণ সময়মতো ট্রেনটি থামিয়ে দেন চালক। বহুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে শতাব্দী এক্সপ্রেস। এর জেরে ওই লাইনে পরপর আটকে যায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা।


