৫০ কিমি বেগের ঝড়-বৃষ্টিতে ওলোটপালট KOLKATA সহ দক্ষিণবঙ্গ
পূর্বাভাস সত্যি করে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগের ঝড় এবং বৃষ্টিতে ফের ওলোটপালোট হল কলকাতার একাধিক এলাকা। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড়ে ভেঙে গিয়েছে একের পর এক গাছ, কাঁচা বাড়ি। লণ্ডভণ্ড হয়েছে রাস্তা। তুমুল বৃষ্টিতে কলকাতা সহ জেলার একাধিক এলাকায় জল জমে গিয়েছে। বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন।


