৭৫ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
৭৫ টাকার বিশেষ মুদ্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সেই স্মারক মুদ্রার উদ্বোধন করা হয়। সেইসঙ্গে ভারতীয় ডাক বিভাগের তরফে যে বিশেষ স্ট্যাম্প তৈরি করা হয়েছে, সেটাও প্রকাশ করেন মোদী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কলকাতার ট্যাঁকশালে ৭৫ টাকার স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে। তাতে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তার সংমিশ্রণ আছে।


